বর্তমান সরকার সংবিধানের বিষয়ে আন্তরিক- চিফ হুইপ

Date: 2026-04-01
news-banner

অনলাইন ডেক্স:
বর্তমান সরকার সংবিধান সংশোধনের বিষয়েআন্তরিক। বুধবার সংসদীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম জানিয়েছেন, সংবিধান সংশোধনের বিষয়ে বর্তমান সরকার আন্তরিক। তিনি বলেন, খুব শিগগিরই এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হবে, যেখানে সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত থাকবেন।
চিফ হুইপ জানান, কমিটির সদস্যসংখ্যা এখনো নির্ধারণ হয়নি, তবে এতে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, সংসদকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেওয়া হবে, যার মধ্যে সংবিধান সংশোধনও অন্তর্ভুক্ত।
তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দলও এই প্রক্রিয়ায় যুক্ত হবে এবং দেশের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করবে।


তথ্য-বিডিপ্রতিদিন
বিডিফেস/ মেহেদী হাসান

Leave Your Comments