বাউফলে ৪০ পিচ ইয়াবাসহ কিশোর আটক

Date: 2026-04-09
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ| বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের সামনে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়|
আটক সুজন (১৬) উপজেলার দাসপাড়া ইউনিয়নের ১ ন¤^র ওয়ার্ডের বাসিন্দা দুলাল মৃধার  ছেলে| সে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়-এর চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাউফল থানা-এর উপ-পরিদর্শক মাসুদুর রহমান ও রবিন খাবারের জন্য হাসপাতাল এলাকায় গেলে তাদের উপস্থিতি টের পেয়ে রাব্বি একটি প্যাকেট পাশের কবরস্থানের দেয়ালের দিকে ছুড়ে ফেলে| এতে সন্দেহ হলে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালায়|

rshwwxI.jpeg
পরে কাগজে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়, যার ভেতরে ৪০ পিস ইয়াবা পাওয়া যায়| স্থানীয় চা দোকানি জানান, সুজনের সঙ্গে আরও দুইজন ছিল, যারা আগে সেখান থেকে চলে যায়| পরে সুজন একা চা ও সিগারেট খাচ্ছিল|
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম রাজ্জাক বলেন, আটক কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে| একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে|
উপজেলার সমস্ত এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হবে|

Leave Your Comments