সিসিটিভি ফুটেজে বৃদ্ধা হত্যার রহস্য উন্মোচন: নাতি গ্রেপ্তার ও জবানবন্দি
Date: 2026-08-01
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০১, ২০২৬, ১১:৪০ পি.এম
সিসিটিভি ফুটেজে বৃদ্ধা হত্যার রহস্য উন্মোচন: নাতি গ্রেপ্তার ও জবানবন্দি
অ-অ+
অনলাইন ডেস্ক:
রাজধানীর দক্ষিণখানে সিসিটিভি ক্যামেরার সহায়তায় ৭১ বছর বয়সী বৃদ্ধা মাহবুব আরা বেগম হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। শোবার ঘরে রাখা সিসিটিভি ফুটেজে সরাসরি খুনের দৃশ্য দেখে পুলিশে খবর দেন নিহত নারীর ছেলে। সেই ফুটেজের ওপর ভিত্তি করে দ্রুত অভিযান চালিয়ে নিহত বৃদ্ধার আত্মীয় আবু তালহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আসামি আবু তালহা আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তিনি সম্পর্কে নিহত বৃদ্ধার দেবরের পৌত্র (নাতি)।
মামলার এজাহার অনুযায়ী, স্বামী মারা যাওয়ার পর দক্ষিণখানের দক্ষিণ গাওয়াইরের নিজস্ব চারতলা ভবনের দোতলায় একা থাকতেন বৃদ্ধা মাহবুব আরা বেগম। মা একা থাকায় তাঁর নিরাপত্তার সুরক্ষায় ছেলে মোহাম্মদ মাহবুব হাসান শোবার ঘরসহ বাসার বিভিন্ন অংশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিলেন।
বৃহস্পতিবার রাতে ব্যবসার কাজ শেষে গভীর রাতে মোবাইলে সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে নৃশংস এই দৃশ্য দেখতে পান ছেলে মাহবুব হাসান। ফুটেজে দেখা যায়, ঘটনার দিন বিকেলে আবু তালহা কয়েকজন সহযোগীসহ ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধার ওপর হামলা চালান। প্রথমে বালিশ ও কাপড় দিয়ে এবং পরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। এরপর নিহতের কান থেকে স্বর্ণালঙ্কার খুলে নিয়ে তারা স কেটে পড়ে।
ঘটনার পরপরই নিহত নারীর ছেলে দক্ষিণখান থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ দক্ষিণ গাওয়াইর এলাকা থেকে অভিযান চালিয়ে আবু তালহাকে গ্রেপ্তার করে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আসামি নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। পরবর্তীতে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। দক্ষিণখান থানা সূত্রে জানানো হয়েছে, ফুটেজে দেখা যাওয়া বাকি সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more