প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০২, ২০২৬, ৩:৩০ এ.এম
থানা ও পুলিশের গাড়িতে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ
অ-অ+
অনলাইন ডেস্ক:
গতকাল শনিবার (১ আগস্ট) উগ্রবাদী গোষ্ঠী কিংবা দুষ্কৃতকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে হামলা অথবা নাশকতা চালাতে পারে—গোয়েন্দা সংস্থার এমন চাঞ্চল্যকর তথ্যের ওপর ভিত্তি করে সারাদেশে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ পুলিশ। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদর দপ্তর থেকে মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিক জরুরি দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে প্রেরিত এ বার্তায় দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও বিশেষায়িত ইউনিটগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে জানানো হয়, পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাস কিংবা রিকভারি ভ্যানের নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা বা শিথিলতা বরদাশত করা হবে না। একই সাথে দায়িত্ব পালনকালে বা সাময়িক বিরতির সময়ে গাড়িগুলো কোনো অবস্থাতেই অরক্ষিত বা দায়িত্বরত সদস্য ছাড়া একা ফেলে রাখা যাবে না। এ ছাড়া ডিউটি শেষে থানা প্রাঙ্গণ, পুলিশ লাইনস ও অন্যান্য সরকারি নির্দিষ্ট স্থানে নিরাপত্তা বাড়াতে নিয়মিত টহল ও কঠোর নজরদারির মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি বা পরিত্যক্ত বস্তু শনাক্তে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more