চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণভোটে "হ্যা"

Date: 2026-02-01
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

পটুয়াখালী বাউফলের সূর্যমনি ইউনিয়নে ১১ দলের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। Z8TwqUL.jpegরবিবার (১ জানুয়ারি) বিকালে সূর্যমনি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে, অগ্রনী বিদ্যাপিঠ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।iATQV3m.jpeg

ইউনিয়ন জামায়াতের আমীর মজিবর রহমান বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী-২ বাউফল আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ।IUtAQaS.jpeg

সমাবেশ প্রধান অতিথি বলেন, দুর্নীতি চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণভোটে হ্যা এবং প্রিয় মার্তৃভূমিকে কোন দিকে দাবিত করা হবে তার লক্ষ্যে জাতীয় নির্বাচনে সৎ যোগ্য আদর্শবান ব্যক্তিকে ভোট দিয়ে পবিত্র আমানত রক্ষা করতে হবে।tbWNGIl.jpeg

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খেলাফত মজলিশ পটুয়াখালী জেলা সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, বাউফল উপজেলা সভাপতি আইউব বিন মুসা ও আলেমেদ্বীন আবুল বর্ষার হেলালী।

Leave Your Comments