ঈদ সামনে রেখে কলসকাঠিতে ভিজিএফের চাল বিতরণ

Date: 2026-05-25
news-banner

নিজস্ব প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৯ নম্বর কলসকাঠি ইউনিয়নে দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সরকারি এ খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা।
সোমবার (২৫ মে) সকাল ১০টায় কলসকাঠি ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভিজিএফ কর্মসূচির আওতায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচালিত এ কার্যক্রমে ইউনিয়নের ১ হাজার ৪৪২ জন নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিমের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়।
সকাল থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ঈদ উপলক্ষে ভিজিএফের চাল পেয়ে খুশি প্রকাশ করেন নিম্ন আয়ের সাধারণ মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন কলসকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সৈয়দ আরিফুল করিম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. রাজু এবং প্রশাসনিক কর্মকর্তা এ এফ এম মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Leave Your Comments