প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৭, ২০২৬, ১:৩৮ পি.এম
গাজীপুরে কারখানায় রণক্ষেত্র
অ-অ+
অনলাইন ডেস্ক:
গাজীপুরের কর্মস্থলে এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আয়োজিত মিলাদ মাহফিলে চরম উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শনিবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত 'কালার অ্যান্ড কোং লিমিটেড' কারখানার সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ লাঠিচার্জের পাশাপাশি তিন রাউন্ড সাউন্ডগাজীপুরের কর্মস্থলে এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আয়োজিত মিলাদ মাহফিলে চরম উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শনিবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত 'কালার অ্যান্ড কোং লিমিটেড' কারখানার সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ লাঠিচার্জের পাশাপাশি তিন রাউন্ড সাউন্ডগাজীপুরের কর্মস্থলে এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আয়োজিত মিলাদ মাহফিলে চরম উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শনিবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত 'কালার অ্যান্ড কোং লিমিটেড' কারখানার সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ লাঠিচার্জের পাশাপাশি তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকদের সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ওই কারখানায় লিজা আক্তার নামের এক নারী শ্রমিক দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা যান। তাঁর স্মরণে শনিবার সকালে কারখানা কর্তৃপক্ষের উদ্যোগে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে পাশের 'বদর স্পিনিং মিলস'-এর শ্রমিকদেরও আমন্ত্রণ জানানো হয়। সকাল থেকে শ্রমিকরা সেখানে জড়ো হতে শুরু করলে একপর্যায়ে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। কারখানার সাধারণ শ্রমিকদের দাবি, মিলাদ মাহফিলে অংশ নিতে আসার সময় কিছু বহিরাগত ও অপরিচিত ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে জোরপূর্বক কারখানার ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে সেখানে হাতাহাতি ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার কারণে সাধারণ শ্রমিকরা শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন। পুলিশের লাঠিচার্জে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলেও জানা গেছে। ঘটনার পর কারখানার ভেতর ও আশপাশের সড়কে বিপুলসংখ্যক শ্রমিক অবস্থান নিলেও বেলা ১১টার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে এবং শান্তি বজায় রাখতে তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছিল। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more