গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ২৩টি ঘর ও ৫টি দোকান
Date: 2026-09-24
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৫:০০ এ.এম
গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ২৩টি ঘর ও ৫টি দোকান
অ-অ+
অনলাইন ডেস্ক:
গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি কলোনির ২৩টি বসতঘর এবং ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত ১টার দিকে কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিণহাটি এলাকায় রাসেল আহমেদ ও আমিনুল ইসলামের মালিকানাধীন কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে একটি কলোনি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং পাশ্ববর্তী অন্য কলোনিতে ছড়িয়ে পড়ে। এতে কলোনির বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়, পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর রাত ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তার আগেই ২৩টি ঘর ও ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more