পলিটেকনিকে ভর্তি সহায়তায় বাউফল স্টুডেন্ট ফোরামের হেল্প ডেস্ক
Date: 2026-09-24
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৮:০১ এ.এম
পলিটেকনিকে ভর্তি সহায়তায় বাউফল স্টুডেন্ট ফোরামের হেল্প ডেস্ক
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সহায়তায় বিশেষ ‘হেল্প ডেস্ক’ চালুর উদ্যোগ নিয়েছে বাউফল স্টুডেন্ট ফোরাম (পিপিআই)।
আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষায় বাউফল উপজেলা থেকে অংশ নিতে আসা শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য, দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, বাউফল উপজেলার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে বাউফল স্টুডেন্ট ফোরাম (পিপিআই)। সংগঠনটির কার্যক্রম পটুয়াখালী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটকেন্দ্রিক। এর উপদেষ্টা পরিষদে রয়েছেন বাউফল উপজেলার বিভিন্ন পর্যায়ের ডিপ্লোমা প্রকৌশলীরা।
বর্তমানে সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন ইমানুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাজমুল আহসান শাওন।
হেল্প ডেস্কের প্রস্তুতি সম্পর্কে সাধারণ সম্পাদক নাজমুল আহসান শাওন বলেন, ‘বর্তমান সময়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার গুরুত্ব রয়েছে। বাউফলের যেসব শিক্ষার্থী কারিগরি শিক্ষায় ভর্তি হতে আগ্রহী, তাদের প্রয়োজনীয় সহযোগিতা করাই আমাদের লক্ষ্য। ভর্তি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের তথ্য ও দিকনির্দেশনা দিতে বিশেষ হেল্প ডেস্ক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা কেন্দ্রে এসে শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা সমস্যায় না পড়েন, সে জন্য সংগঠনের সদস্যরা প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভর্তি পরীক্ষার দিন হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্র, প্রয়োজনীয় নির্দেশনা ও অন্যান্য বিষয়ে সহযোগিতা পাবেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more