গাজীপুরে মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসে আগুন

Date: 2026-02-27
news-banner

অনলাইন ডেক্স:

গাজীপুর-এর বোর্ডবাজার এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে সড়কের সঙ্গে ঘর্ষণ হতে থাকে। এতে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে বাসে আগুন ধরে যায়।


খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিস-এর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া জানান, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

তথ্য- বিডিপ্রতিদিন

বিডিফেস-শিমু

Leave Your Comments