হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি যাত্রী, সৌদি আরবে মৃতের সংখ্যা ৪৮
Date: 2026-06-06
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৬, ২০২৬, ৪:৩৮ এ.এম
হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি যাত্রী, সৌদি আরবে মৃতের সংখ্যা ৪৮
অ-অ+
অনলাইন ডেস্ক: ঢাকা, ৬ জুন: পবিত্র
হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরার কার্যক্রম অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ফিরতি ৭৮টি ফ্লাইটে এখন পর্যন্ত ৩২ হাজার ৮৩২
জন বাংলাদেশি হজযাত্রী দেশে ফিরেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত
দৈনিক বুলেটিনে জানানো হয়েছে, শুক্রবার দিবাগত রাত ৩টা পর্যন্ত দেশে ফেরা হাজিদের মধ্যে ৩ হাজার ৩২৮
জন সরকারি ব্যবস্থাপনায় এবং ২৯ হাজার ৫০৪
জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেছেন। হজযাত্রীদের
ফিরিয়ে আনতে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৮টি ফ্লাইট পরিচালনা করেছে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৩১টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইটের মাধ্যমে হাজিদের দেশে আনা হয়েছে। এদিকে হজ পালনকালে সৌদি
আরবে মৃত্যুবরণকারী বাংলাদেশি নাগরিকের সংখ্যা বেড়ে ৪৮ জনে পৌঁছেছে।
মৃতদের মধ্যে ৩২ জন পুরুষ
ও ১৬ জন নারী
রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায়
১২ জন এবং জেদ্দায়
একজন মারা গেছেন। স্বাস্থ্যসংক্রান্ত
তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ৩৬০
জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ২৩ জন হজযাত্রী
বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০
জন হজ পালন করেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫
জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫
জন অংশ নেন। উল্লেখ্য, হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট পরিচালিত হয় ১৮ এপ্রিল
এবং শেষ ফ্লাইট ছিল ২১ মে। দেশে
ফেরার কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে,
যা আগামী ৩০ জুন পর্যন্ত
চলবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more