প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: মে ২৬, ২০২৬, ৪:৪৭ এ.এম
ইরান পিছু হটবে না- সামরিক কর্মকর্তা
অ-অ+
অনলাইন ডেক্স: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের
নতুন প্রধান মোহাম্মদ বাকের জোলঘাদর দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক বক্তব্যে
দেশের প্রতিরক্ষা সক্ষমতা ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ইরান
যেকোনো বহিরাগত চাপ মোকাবিলায় প্রস্তুত এবং দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জোলঘাদর জানান, সামরিক ও কূটনৈতিক উভয়
ক্ষেত্রেই ইরান নিজেদের অবস্থান শক্তভাবে ধরে রেখেছে। তার ভাষ্য অনুযায়ী, জনগণের অংশগ্রহণ
ও প্রতিরোধের মনোভাব দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। গত মার্চে তিনি ইরানের সুপ্রিম ন্যাশনাল
সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিনি এই পদে আসেন সাবেক প্রধান আলী
লারিজানি নিহত হওয়ার পর। এর আগে জোলঘাদর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর–এর গুরুত্বপূর্ণ
পদে দায়িত্ব পালন করেছেন। বিশ্লেষকদের মতে, তার নিয়োগ ইরানের নিরাপত্তা
ও সামরিক নীতিতে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত বহন করছে। একই সঙ্গে তিনি রাজনৈতিক ও সামাজিক
বিভাজন এড়িয়ে জাতীয় সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, চলমান কূটনৈতিক যোগাযোগের মধ্যেও
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমেনি। বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে দুই দেশের অবস্থান
এখনো মুখোমুখি রয়েছে, যদিও শান্তি আলোচনা অব্যাহত রয়েছে। তথ্য- জাগোবিডি/বিডিফেস/ মেহেদী হাসান
দীপ
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more