ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করার ব্রিটিশ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তেহরান। যুক্তরাজ্যের এই পদক্ষেপকে ‘অযৌক্তিক’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যায়িত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছে, আইআরজিসি ইরানের সশস্ত্র বাহিনীর একটি দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক অংশ। ফলে একটি স্বাধীন দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এভাবে লক্ষ্যবস্তু বানিয়ে যুক্তরাজ্য স্পষ্টতই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে জোরালো দাবি করছে তেহরান।
এর আগে গত সোমবার, বিদেশি রাষ্ট্রের নজরদারি বা নাশকতা ঠেকাতে একটি বিশেষ ক্ষমতার আওতায় আইআরজিসি এবং এর সাথে যুক্ত একটি গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য। লন্ডনের দাবি, কোনো বিদেশি রাষ্ট্র যেন অন্য দেশে তাদের প্রক্সি ব্যবহার করে অপতৎপরতা চালাতে না পারে, সেজন্যই এই নিষেধাজ্ঞা। তবে ইরান শুরু থেকেই অন্য দেশে কোনো ধরনের প্রক্সি বা নাশকতা সৃষ্টির অভিযোগ পুরোপুরি অস্বীকার করে আসছে।
বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানের দীর্ঘদিনের চরম বৈরি সম্পর্কের মধ্যেই যুক্তরাজ্যের এই নতুন নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more