অনলাইন ডেক্স: ইরান-এর উত্তর-পশ্চিমাঞ্চলের পশ্চিম
আজারবাইজান প্রদেশ থেকে ইসরায়েল-এর কাছে গোপন তথ্য পাচারের অভিযোগে ২০ জনকে গ্রেফতার
করা হয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি স্থানীয় প্রসিকিউটর
কার্যালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রসিকিউটর কার্যালয়ের এক বিবৃতিতে
বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থান সংক্রান্ত
তথ্য ইসরায়েলের কাছে পাঠানোর সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, “জায়নিস্ট শাসনের
সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি ভাড়াটে নেটওয়ার্ককে শনাক্ত করা হয়েছে। এসব নেটওয়ার্ক সামরিক,
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা স্থাপনাগুলোর গুরুত্বপূর্ণ তথ্য শত্রুপক্ষের
কাছে পাঠাচ্ছিল।” বিচারিক নির্দেশনার ভিত্তিতে এসব নেটওয়ার্কের
সঙ্গে জড়িত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউটর কার্যালয়। এর আগে গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্স
এক প্রতিবেদনে জানায়, ইরানের ভেতরে থাকা তথাকথিত তথ্যদাতাদের দেওয়া তথ্যের ভিত্তিতে
ইসরায়েল দেশটির বিরুদ্ধে হামলার নতুন ধাপ শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়, এসব হামলায়
বিশেষ করে বিভিন্ন নিরাপত্তা চৌকি ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। সূত্র- বিডিপ্রতিদিন/ আল জাজিরা
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more