প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৮, ২০২৬, ৪:২১ এ.এম
জাদুকরী ফ্রি-কিক এবং বিশ্ব রেকর্ড
অ-অ+
অনলাইন ডেস্ক:
চলতি
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ৩-১ ব্যবধানের
এক রাজকীয় জয় পেয়েছে আর্জেন্টিনা।
ম্যাচের প্রথমার্ধে জিওভানি লো সেলসো ও
লাউতারো মার্তিনেসের গোলে আলবিসেলেস্তেরা এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে মুসা আল-তামারির গোলে
ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার জোর ইঙ্গিত দেয় জর্ডান। জর্ডানের আক্রমণাত্মক ফুটবলে যখন ম্যাচে কিছুটা উত্তেজনা ছড়াচ্ছিল, ঠিক তখনই ম্যাচের ৫৯ মিনিটে বদলি
খেলোয়াড় হিসেবে মাঠে নামেন অধিনায়ক লিওনেল মেসি। মাঠে নামার পর থেকেই চেনা
ছন্দে বলের নিয়ন্ত্রণ নিজের করে নেন তিনি এবং ম্যাচের ৮০ মিনিটে বক্সের
ঠিক বাইরে থেকে বাঁ-পায়ের এক জাদুকরী ও
নিখুঁত ফ্রি-কিক গোলে দলের ৩-১ ব্যবধানের
জয় নিশ্চিত করেন। এই চোখ ধাঁধানো
গোলের মধ্য দিয়ে মেসি ফুটবল ইতিহাসে এক অনন্য বিশ্ব
রেকর্ড নিজের নামে করে নেন। ৩১ মিনিটের এই
সংক্ষিপ্ত উপস্থিতিতে ১টি গোল করার পাশাপাশি ১৮টি সফল পাস ও ৭.৭৬
ম্যাচ রেটিং নিয়ে মাঠ ছাড়েন এই মহাতারকা, যা
নকআউট পর্বের আগে আর্জেন্টিনার আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তথ্য: ইত্তেফাক/
বিডিফেস মেহেদী হাসান
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more