অনলাইন
ডেস্ক:
আসন্ন
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগেই ভেতরে ভেতরে জোরদার প্রস্তুতি
শুরু করেছে জামায়াতে ইসলামী। দলীয় সূত্রে জানা গেছে, দলগতভাবে সরাসরি অংশ না নিলেও
দেশের অন্তত ৮টি সিটি করপোরেশনের জন্য সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম প্রাথমিকভাবে
চূড়ান্ত করে রেখেছে দলটি। এর মধ্যে ঢাকার দুই সিটিতে বড় চমক থাকছে; ঢাকা উত্তর সিটি
করপোরেশনে সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিনের নাম
চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আলোচনায় রয়েছেন ডাকসুর
সাবেক ভিপি সাদিক কায়েম। এছাড়া চট্টগ্রাম সিটিতে সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান
হেলালী, গাজীপুরে সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, বরিশালে কেন্দ্রীয় নেতা মুয়াযযম
হোসাইন হেলাল, রংপুরে মহানগর আমির এ টি এম আজম খান, খুলনায় মোহাম্মদ মাহফুজুর রহমান
এবং নারায়ণগঞ্জ সিটিতে মোহাম্মদ আবদুল জব্বারের নাম প্রস্তুত রাখা হয়েছে। তবে রাজশাহী,
সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটির প্রার্থী বাছাইয়ের কাজ এখনো প্রক্রিয়াধীন।
শুধু সিটি করপোরেশনই নয়, দেশের ৩৩১টি পৌরসভা এবং অধিকাংশ উপজেলা ও ইউনিয়নের প্রার্থী
তালিকাও প্রায় শেষ করেছে দলটি। সাম্প্রতিক জাতীয় নির্বাচনে কয়েকটি বিভাগে ভালো ফল
করার ওপর ভিত্তি করে স্থানীয় সরকারের এই নির্বাচনেও বড় সাফল্যের আশা করছে জামায়াত,
আর সে লক্ষ্যেই সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে নিজ নিজ এলাকায় গণসংযোগ ও সামাজিক কার্যক্রমের
মাধ্যমে মাঠ গোছাতে শুরু করেছেন।
তথ্য:
প্রথম আলো/ বিডিফেস
মেহেদী
হাসান