প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২৯, ২০২৬, ৩:১৮ এ.এম
জোড়া লাগানো জয়নব-কুলসুমের বাঁচতে চাওয়ার আকুতি
অ-অ+
অনলাইন ডেস্ক:
বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো কুষ্টিয়ার দৌলতপুরের তিন মাস বয়সী দুই যমজ বোন—জয়নব ও উম্মে কুলসুমের জীবন কাটছে তীব্র কষ্টে ও চিকিৎসা অনিশ্চয়তায়। গত মে মাসে ঢাকার একটি হাসপাতালে জন্ম নেওয়া শিশু দুটিকে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসকেরা। তবে এই ব্যয়বহুল চিকিৎসা, ঢাকার হাসপাতালে যাতায়াত এবং আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার বিপুল খরচ বহন করার মতো কোনো সামর্থ্য নেই পরিবারটির। দিনমজুর বাবা নাহিদ হাসান একসময় পোশাক কারখানায় কাজ করলেও বর্তমানে একটি দোকানে স্বল্প বেতনে চাকরি করে পরিবার চালান। দুই শিশুর নিয়মিত ওষুধ ও বিশেষ পুষ্টি জোগাতেই পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছে। স্থানীয় উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের পক্ষ থেকে সরকারি সহায়তার আশ্বাস দেওয়া হলেও শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি বলে মনে করছেন চিকিৎসকেরা। এমন পরিস্থিতিতে অভাবের কাছে হেরে যেতে বসা যমজ দুই বোনের সুস্থ জীবন ও তাদের চিকিৎসায় এগিয়ে আসতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহায়তার অপেক্ষায় দিন গুনছে সহায় সম্বলহীন পরিবারটি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more