প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৩, ২০২৬, ১:৪৩ পি.এম
জুলাই যোদ্ধাদের উদ্যোগে স্মরণসভা কাল
অ-অ+
অনলাইন
ডেস্ক:
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও '৩৬ জুলাই'-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। আগামীকাল শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। 'জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি' ও 'আমরা জুলাই যোদ্ধা' সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার সকালে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, সেই শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই স্মরণসভার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিকে কেন্দ্র করে একটি দীর্ঘ ও ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। তাদের ঘোষিত এই কর্মসূচি আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে একটি আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরপর টানা ৯ দিন ধরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে নানা কর্মসূচি পালন করা হবে। অবশেষে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে একটি বিশাল ছাত্র সমাবেশের মধ্য দিয়ে এই ৯ দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটবে। দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচির শেষ দিন অর্থাৎ ৩ আগস্টের সেই সমাপনী ছাত্র সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্য:
ইত্তেফাক/ বিডিফেস মেহেদী
হাসান
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more