প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ৩০, ২০২৬, ১:২৫ পি.এম
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর মরদেহ পৌঁছাল
অ-অ+
অনলাইন ডেস্ক:
কাতারের শাহানিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৬টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-২২৬) তাদের মরদেহ সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা আব্দুল কাদির, মুস্তাক আহমেদ আফনান, জুবায়ের আহমেদ, জসিম উদ্দিন এবং জিবাল আহমেদ। এর আগে গত ২১ জুন রোববার সকালে কাতারের শাহানিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ওই পাঁচ প্রবাসী প্রাণ হারান। কাতারের শ্রম কল্যাণ উইংয়ের তথ্যমতে, সোমবার (২৯ জুন) স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহগুলো বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়। বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more