কোটা আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশের বাস্তবতা সৃষ্টি হয়েছে: নুরুল হক নূর
Date: 2026-07-03
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৩, ২০২৬, ৩:১৬ পি.এম
কোটা আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশের বাস্তবতা সৃষ্টি হয়েছে: নুরুল হক নূর
অ-অ+
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি ও সাবেক ডাকসু ভিপি মো. নুরুল হক নূর বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্রপাত হয় এবং তা ২০২৪ সালের গণআন্দোলনে রূপ নেওয়ার মধ্য দিয়ে বর্তমান বাংলাদেশের বাস্তবতা সৃষ্টি হয়েছে। শুক্রবার(৩জুলাই) বিকেল সাড়ে ৫টায় পটুয়াখালীর দুমকি উপজেলা অডিটোরিয়ামে গণঅধিকার পরিষদ (জিওপি) আয়োজিত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, গণতন্ত্র, সুশাসন ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও জনগণের ভূমিকার কথা উল্লেখ করে তিনি ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। একই সঙ্গে তিনি দাবি করেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে গণঅধিকার পরিষদ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সভায় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। গণঅধিকার পরিষদ দুমকি উপজেলা শাখার সভাপতি মো. মুন্না ফরাজীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. নাসির উদ্দিন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দীন বাহার, প্রেসক্লাব দুমকির সভাপতি অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমন, বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব শরীফ এবং জলিশা প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহেল খান। মতবিনিময় সভায় স্থানীয় পরিস্থিতি, গণতন্ত্র, জনগণের অধিকার, সুশাসন প্রতিষ্ঠা এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা জনসম্পৃক্ত রাজনীতি গড়ে তোলা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণমাধ্যমকর্মী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more