কুয়াকাটায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Date: 2026-05-13
news-banner

সংবাদদাতা মেহেদী হাসান বাচ্চু-
পটুয়াখালীর কুয়াকাটায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (১২ মে ২০২৬) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হোটেল শরীফের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মোঃ সাইফুল (২৭) ও মোঃ সিজান আকন (২৩) নামের দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave Your Comments