প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০৯, ২০২৬, ৩:৫০ এ.এম
মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর জোরালো টহল
অ-অ+
অনলাইন ডেস্ক:
জাতীয় অর্থনৈতিক সম্পদ ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে আজ থেকে দেশব্যাপী শুরু হয়েছে ২২ দিনব্যাপী ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে এ বিশেষ অভিযান। এই সময়ে সমুদ্র, উপকূলীয় এলাকা ও অভ্যন্তরীণ নদ-নদীতে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সরকারের এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে।
‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট দেশের ৯টি প্রধান জেলায় মোতায়েন করা হয়েছে, যা অভিযান ও মনিটরিং কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছে। গভীর সমুদ্রে দেশি-বিদেশি মাছ ধরার নৌযান ও শিকারিদের অবৈধ অনুপ্রবেশ রুখতে নৌবাহিনীর জাহাজের পাশাপাশি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমেও সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এছাড়া নৌবাহিনীর ফ্লিটের জাহাজ, ক্রাফট ও কন্টিনজেন্ট প্রধান প্রজনন এলাকাগুলোতে মোতায়েন রয়েছে।
অভিযান সফল করতে নৌবাহিনী স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ করছে। আইএসপিআর জানিয়েছে, অভিযানের সময় ইলিশ রক্ষায় যেকোনো অবৈধ তৎপরতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণাও চালনো হবে। দেশের মৎস্যসম্পদ রক্ষায় নৌবাহিনী নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালিয়ে আসছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more