প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৮, ২০২৬, ২:২০ পি.এম
মাদারগঞ্জে শ্রমিকদের ধর্মঘটে বাস চলাচল বন্ধ
অ-অ+
অনলাইন
ডেস্ক: মাদারগঞ্জ,
জামালপুর: মাদারগঞ্জে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের ডাকে অনির্দিষ্টকালের
জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার না করা পর্যন্ত পরিবহন ধর্মঘট
অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। মাদারগঞ্জ
পৌর বাস টার্মিনাল ব্যবস্থা কমিটির সভাপতি ও উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি
আনোয়ার জাহিদ মাখন বলেন, শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বাস চলাচল স্থগিত রাখা
হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে আইনের আওতায় আনা না হলে ধর্মঘট প্রত্যাহারের কোনো
সিদ্ধান্ত নেওয়া হবে না। পরিস্থিতি
নিয়ন্ত্রণে রাখতে মাদারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কমল চন্দের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল
পরিদর্শন করেছে। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাস টার্মিনাল এলাকায়
অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেছেন, শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে
আলোচনা চলছে। সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে সমন্বয় করে মঙ্গলবার থেকে বাস চলাচল স্বাভাবিক
করার চেষ্টা করা হবে। ঘটনার
বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা সোহেল রানা আত্মগোপনে থাকা অবস্থায় মুঠোফোনে নিজের বক্তব্য
তুলে ধরেন। তিনি দাবি করেন, কাউন্টার মাস্টার ও এক বাসচালকের মধ্যে সংঘর্ষের কারণে
একটি বাস প্রধান সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকায় যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক
করতে বাসটি সরিয়ে নেওয়ার অনুরোধ করলে ছাত্রদল নেতা বিজয়ের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু
হয়। সোহেল
রানা আরও দাবি করেন, একপর্যায়ে জনসম্মুখে বিজয় তাকে চড় মারলে তিনি মানসিকভাবে উত্তেজিত
হয়ে পড়েন। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে হামলার ঘটনা ঘটে বলে তিনি উল্লেখ করেন। ঘটনার
পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে শান্ত থাকার আহ্বান জানানো
হয়েছে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তথ্য:
ইত্তেফাক/ বিডিফেস মেহেদী
হাসান দীপ
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more