প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১০, ২০২৬, ২:০৭ পি.এম
মিরপুরে ১ হাজার ইয়াবাসহ দুইজন আটক
অ-অ+
অনলাইন ডেস্ক: ঢাকার মিরপুরে মাদকবিরোধী অভিযানে ১
হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে মিরপুর-২ এলাকার প্রশিকা
মোড় সংলগ্ন এইচ ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিরা হলেন শাফিন আহমেদ সোহান
ও মফিজুল ইসলাম আরজু। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে তারা
মাদক বিক্রির উদ্দেশ্যে এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর
চেষ্টা করলে তাদের আটক করা হয়। তল্লাশির সময় তাদের কাছে থাকা পাঁচটি
পৃথক প্যাকেট থেকে মোট ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য
প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শাফিন
দেশের অন্য এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীতে সরবরাহ করতেন। অন্যদিকে আরজু ব্যবসার
আড়ালে এসব মাদক স্থানীয় পর্যায়ে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে
তাদের আদালতে পাঠানো হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more