মস্কোর রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৩, আহত অন্তত ১৫
Date: 2026-08-01
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ০১, ২০২৬, ১০:৫৫ পি.এম
মস্কোর রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৩, আহত অন্তত ১৫
অ-অ+
অনলাইন ডেস্ক:
রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁর কাছে শক্তিশালী বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলের কুদ্রিনস্কায়া স্কয়ারের কাছে এ দুর্ঘটনা ঘটে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে উদ্ধৃত করে স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, শনিবার রাত ৮টা ১০ মিনিটে (জিএমটি ১৭:১০) কুদ্রিনস্কায়া স্কয়ারের বিল্ডিং-১ এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
রুশ সংবাদমাধ্যম 'আরটি' ও সামাজিক মাধ্যম টেলিগ্রামের শট (SHOT) চ্যানেলের সূত্রে জানা গেছে, বিস্ফোরণটি 'বালজি রোসি' নামের একটি ইতালীয় রেস্তোরাঁয় ঘটে। ঘটনার সময় সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল এবং প্রায় ৫০ জন অতিথি উপস্থিত ছিলেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটতে পারে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট কারণ নিশ্চিত করা হয়নি। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দমকল বাহিনী পৌঁছায়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন আহতদের আঘাতের ধরন ভিন্ন ভিন্ন।
নিরাপত্তার স্বার্থে ও জরুরি উদ্ধারকাজের সুবিধার জন্য কুদ্রিনস্কায়া স্কয়ার-সংলগ্ন প্রধান সড়কগুলোতে সাময়িকভাবে যান চলাচল স্থগিত করা হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী 'ব্যারিকাদনায়া' মেট্রো স্টেশনের প্রবেশপথও সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। ঠিক কী কারণে বিস্ফোরণটি ঘটেছে, তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more