এনসিবি নেতার নকল ঔষধ কারখানায় দ্বিতীয় দফা অভিযান
Date: 2026-09-25
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৩:৫৪ এ.এম
এনসিবি নেতার নকল ঔষধ কারখানায় দ্বিতীয় দফা অভিযান
অ-অ+
অনলাইন ডেস্ক:
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় 'জনতা ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক' নামে একটি অনুমোদনহীন ও ভুয়া ওষুধ কারখানায় পুনরায় অভিযান পরিচালনা করেছে এসআরবি-১৯। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ ক্ষতিকারক নকল যৌন উত্তেজক ওষুধ ও শিশুদের ক্ষতিকর বেবি জেলি জব্দ করা হয়েছে। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির ম্যানেজার জিল্লুর রহমানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এর আগে গত মঙ্গলবার কারখানার মালিক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাইজিদ হোসেন শাহেদকে আটক করে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। পরবর্তীতে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি থেকে বহিষ্কার করা হয় এবং তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই বৃহস্পতিবার রাতে কারখানটিতে দ্বিতীয় দফায় এই অভিযান চালানো হয়।
অভিযানকালে কারখানা কর্তৃপক্ষ ওষুধ প্রস্তুতের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এসআরবি-১৯-এর কোম্পানি অধিনায়ক মেজর ফারহানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ তরল ওষুধগুলো স্থানীয় ডোবায় ফেলে ধ্বংস করা হয় এবং কারখানাটির ভারি যন্ত্রপাতি জব্দ করে বাড়ির মালিকের জিম্মায় রাখা হয়। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এসব নকল ওষুধ সেখানে অবৈধভাবে তৈরি হচ্ছিল।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more