প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০২, ২০২৬, ২:২০ পি.এম
নিখুঁত খেলেও রাজত্ব হারাল আর্জেন্টিনা,
অ-অ+
অনলাইন ডেস্ক:
চলতি বিশ্বকাপের গ্রুপ
পর্বে দুর্দান্ত ফর্মে রয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দল নিজেদের প্রথম তিন ম্যাচের
সবকটিতেই সহজ জয় তুলে নিয়েছে। আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং সবশেষ জর্ডানকে
৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে পা রেখেছে আলবিসেলেস্তেরা। তবে
মাঠে এমন শতভাগ সাফল্যের পরও ফুটবলের গাণিতিক মারপ্যাঁচে ফিফার লাইভ র্যাঙ্কিংয়ের
শীর্ষস্থান হারাতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। শীর্ষস্থান হারিয়ে আর্জেন্টিনা এখন নেমে
গেছে দুই নম্বরে, আর তাদের হটিয়ে এক নম্বর সিংহাসন দখল করেছে ফ্রান্স। মূলত ২৮ জুনের
ম্যাচ শেষে আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ১৯০৭.৪০-এ অপরিবর্তিত থাকলেও, অন্য ম্যাচে ফ্রান্সের
পয়েন্ট বেড়ে যাওয়ায় লাইভ র্যাঙ্কিংয়ে এই ওলটপালট ঘটে। নতুন এই র্যাঙ্কিংয়ে
আর্জেন্টিনার মতোই এক ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গেছে স্পেন। তবে ডি আর কঙ্গোর বিপক্ষে
২-১ গোলের কষ্টার্জিত জয়ের পর ১০.৫০ পয়েন্ট যোগ করে চার নম্বর স্থানটি নিজেদের দখলে
রেখেছে ইংল্যান্ড। এছাড়া ব্রাজিল পঞ্চম, মরক্কো ষষ্ঠ ও নেদারল্যান্ডস সপ্তম স্থানে
অপরিবর্তিত রয়েছে। পর্তুগাল রয়েছে অষ্টম স্থানে, আর চার ধাপ এগিয়ে টেবিলের শীর্ষ দশে
জায়গা করে নিয়েছে মেক্সিকো। র্যাঙ্কিংয়ের এই উত্থান-পতনের হিসাব চুকিয়ে আর্জেন্টিনা
এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছে নকআউট পর্বের লড়াইয়ে। আগামী শনিবার শেষ ৩২-এর ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের
মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বকাপের নবাগত দেশ কেপ ভার্দে।
কাগজে-কলমে আর্জেন্টিনা
অনেক এগিয়ে থাকলেও, কেপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। গ্রুপ পর্বে তারা
স্পেনের মতো পরাশক্তিকে রুখে দিয়েছে, উরুগুয়ের জালে ২ গোল দিয়ে ড্র করেছে এবং সৌদি
আরবের কাছেও অপরাজিত থেকেছে। এই অবিশ্বাস্য ফর্মের ওপর ভর করে নবাগত দলটির আত্মবিশ্বাস
এখন তুঙ্গে। এমনকি দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস তো আর্জেন্টিনাকে হারিয়ে
ইতিহাস গড়ার আগাম ঘোষণাই দিয়ে বসেছেন। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন যে,
এই ম্যাচে তাদের হারানোর কিছু নেই এবং তারা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে মাঠ ছাড়বে।
একদিকে কেপ ভার্দের হারানোর কিছু না থাকার মানসিকতা, অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়নদের
মুকুট ধরে রাখার চাপ—সব মিলিয়ে শনিবারের নকআউট ম্যাচটি বেশ উত্তেজনাকর হতে যাচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more