কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলচেষ্টার অভিযোগ
Date: 2026-05-25
অ-অ+
নিজস্ব প্রতিবেদক, বাউফল
(পটুয়াখালী) পটুয়াখালীর বাউফলে ওয়ারিশ
সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা
অমান্য করে জমি দখলচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়
থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক গৃহবধূ। অভিযোগ সূত্রে জানা গেছে,
উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা এলাকার বাসিন্দা মোসা. শাহানাজ বেগম তার স্বামীর ওয়ারিশকৃত
সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে স্বজনদের সঙ্গে বিরোধে জড়িয়ে আছেন। এ ঘটনায় একই এলাকার
মো. হানিফ মোল্লা, তার ছেলে মো. নুরুজ্জামান মোল্লা এবং পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী
এলাকার মো. ফারুক সরদারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। লিখিত অভিযোগে শাহানাজ বেগম
উল্লেখ করেন, সম্পত্তি বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত
হলেও অভিযুক্তরা তা মানেননি। বরং আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা জমি দখলের চেষ্টা
চালিয়ে যাচ্ছেন। অভিযোগে আরও বলা হয়, গত
২৩ মে দুপুরে অভিযুক্তরা সাবুপুরা এলাকায় তার স্বামীর ওয়ারিশকৃত জমি মাপঝোপ করে দখলের
চেষ্টা করেন। এ সময় তিনি বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং
লাঠিসোটা নিয়ে মারধরের চেষ্টা করেন। পাশাপাশি বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন
করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী পরিবার দাবি করেছে,
আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও সালিশের মাধ্যমে জমি দখলের অপচেষ্টা চালানো হচ্ছে।
এ পরিস্থিতিতে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন। এ বিষয়ে বাউফল থানায় লিখিত
অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more