পটুয়াখালীর বাউফলে পা হারানো ৭০ বছর বয়সী অসহায় জেলে মো. আশরাফের পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘স্প্রেইড হিউম্যানিটি’। সংগঠনটির পক্ষ থেকে তাঁর পরিবারের মাঝে ১০ কেজি চালসহ ১৫ দিনের প্রয়োজনীয় বাজারসামগ্রী উপহার দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সূর্যমণি ইউনিয়নের নুরাইনপুর এলাকায় মো. আশরাফের পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্প্রেইড হিউম্যানিটি, বাউফল সরকারি কলেজ শাখার সভাপতি জাবের মাহমুদ ও শিপন চন্দ্র।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মো. আশরাফের পরিবারকে এ সহায়তা দেওয়া হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more