প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১৪, ২০২৬, ৯:২২ এ.এম
পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
অ-অ+
পটুয়াখালী প্রতিনিধি: ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ
এবং মশার প্রজননস্থল ধ্বংসে পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর ও মৌকরন ইউনিয়ন পরিষদের
যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসন ও স্থানীয়
সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
দুই ইউনিয়নের মধ্যবর্তী তাফাল বারিয়া খালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খালের
কচুরিপানা ও বিভিন্ন আবর্জনা অপসারণের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখার উদ্যোগ
নেওয়া হয়। আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে
সচেতনতা বৃদ্ধি এবং মশার বিস্তার রোধে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। খাল ও জলাশয়ে
জমে থাকা কচুরিপানা ও বর্জ্য অপসারণের মাধ্যমে মশার সম্ভাব্য প্রজননস্থল কমিয়ে আনার
চেষ্টা করা হচ্ছে। এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন বদরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মো. বাবুল হোসাইন, মৌকরন
ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শহিদুল ইসলাম, ইউপি সদস্য মো. সুমন কাজী,
মো. সুলতান আহম্মেদ, বদরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রিপন চন্দ্র শীলসহ
দুই ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে
সময়োপযোগী ও জনকল্যাণমূলক উল্লেখ করে স্বাগত জানিয়েছেন। তারা ডেঙ্গু প্রতিরোধে এমন
কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন,
জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা গেলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি
অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more