প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৪:২৮ এ.এম
পটুয়াখালীতে প্রক্সি দিয়ে ভাইভায় ধরা, যুবক আটক
অ-অ+
অনলাইন ডেস্ক:
পটুয়াখালী জেলা রাজস্ব প্রশাসনের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জহিরুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। অন্য ব্যক্তিকে দিয়ে লিখিত পরীক্ষা দেওয়ানোর পর নিজে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে এসে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে ভাইভা দেওয়ার সময় এই ঘটনা ঘটে। আটক জহিরুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল এলাকার অধিবাসী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর পটুয়াখালী সরকারি কলেজের বাণিজ্য ভবনে অফিস সহায়ক পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী দিন ২৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। ভাইভা বোর্ডে জহিরুল ইসলাম উপস্থিত হলে তাঁর লিখিত পরীক্ষার খাতার লেখার সঙ্গে ভাইভায় দেওয়া লেখার মিল না পেয়ে সন্দেহ করেন বোর্ডের কর্মকর্তারা। ভাইভা বোর্ডের বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় তাঁকে বিশদ জিজ্ঞাসাবাদ করা হয় এবং একপর্যায়ে তিনি লিখিত পরীক্ষায় প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তাঁকে আটক করা হয়েছে। লিখিত পরীক্ষায় জহিরুলের হয়ে প্রক্সি দেওয়ার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্পষ্ট হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more