অনলাইন ডেক্স:
দায়িত্ব নেওয়ার দ্বিতীয়
দিনেও সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে নিজ দফতরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর
সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী)
সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান,
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ
মার্শাল হাসান মাহমুদ খাঁন।প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল
ইসলাম (অব.) ও বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রীকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব
ড. নাসিমুল গনি ও মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত জানান।
সূত্র- বিডি-প্রতিদিন
বিডিফেস/এম ডিউক