প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ উদ্বোধন ১০ মার্চ

Date: 2026-02-24
news-banner

অনলাইন ডেক্স:

আগামী ১০ মার্চ থেকে দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রধান অঙ্গীকার বাস্তবায়নে সরকার এই উদ্যোগ নিয়েছে।

প্রেস উইং জানায়: প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি জেলার একটি করে ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই কার্ড বিতরণ শুরু হবে। পবিত্র ঈদুল ফিতরের আগেই প্রান্তিক ও হতদরিদ্র পরিবারগুলোর হাতে এই কার্ড পৌঁছে দেওয়া। এই কার্ডের উদ্দেশ্য- নিম্ন আয়ের পরিবারগুলোর সামাজিক সুরক্ষা নিশ্চিত করা।

উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি-

গত ১৯ ফেব্রুয়ারি এই কর্মসূচি তদারকির জন্য একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে এই কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে।

কমিটির উল্লেখযোগ্য সদস্যবৃন্দ-

ডা. এ জেড এম জাহিদ হোসেন (সমাজকল্যাণমন্ত্রী)

রাশেদ আল মাহমুদ তিতুমীর (উপদেষ্টা)

মাহদী আমিন (উপদেষ্টা)

রেহান আসিফ আসাদ (উপদেষ্টা)

এছাড়াও মন্ত্রিপরিষদ সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবগণ এই কমিটির সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা করবেন। 

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক সুরক্ষা দিতে এই প্রকল্পটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে সুরক্ষা দিতেই এই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। এই কমিটির মোট সদস্য সংখ্যা ১৪ জন।


তথ্য-বিডিপ্রতিদিন

বিডিফেস/শিমু

Leave Your Comments