প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৬, ২০২৬, ৬:৫০ এ.এম
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক
অ-অ+
অনলাইন
ডেস্ক: ঢাকা ও রিয়াদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া। সোমবার (৬ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে সৌদি রাষ্ট্রদূত দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি বিশেষ চিঠি প্রধানমন্ত্রী
তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। এরপর বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ
দ্বিপাক্ষিক বিষয় এবং ভবিষ্যৎ উন্নয়ন অংশীদারিত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। সচিবালয়ের এই বৈঠকে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক
উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই সাক্ষাৎ ও ক্রাউন প্রিন্সের চিঠি আদান-প্রদান দুই দেশের মধ্যকার অর্থনৈতিক, কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more