প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৩, ২০২৬, ৮:৩২ এ.এম
প্রথম সরকারি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
অ-অ+
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী
হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো
সরকারি বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ থেকে ২২
জুন অনুষ্ঠিতব্য এই সফরকে দুই
দেশের সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আয়োজিত সফরে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি,
প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। এছাড়া হালাল খাদ্যশিল্পে যৌথ উদ্যোগ, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং নতুন অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কুয়ালালামপুরে
বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, মালয়েশিয়া সরকার সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সফরের দ্বিতীয় দিন ২২ জুন দুই
প্রধানমন্ত্রীর বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। কূটনৈতিক মহলের মতে, এই সফর বাংলাদেশ
ও মালয়েশিয়ার মধ্যকার অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে
নতুন মাত্রা দিতে পারে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more