অনলাইন
ডেস্ক:
ঢাকার
পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী
স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে বহুল আলোচিত এ মামলার
আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার
(১ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন অভিযোগ গঠনের
আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী মঙ্গলবার (২ জুন) দিন নির্ধারণ
করা হয়েছে।
আদালত
সূত্রে জানা গেছে, অভিযোগ গঠন শুনানি শেষে বিচারক এ আদেশ প্রদান করেন। মামলাটির অভিযোগপত্র
গ্রহণের পর তা বিচারের উপযোগী বিবেচনায় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়।
তদন্ত
শেষে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
জমা দেন। অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
আনা হয়েছে। অপরদিকে, স্বপ্না আক্তারের বিরুদ্ধে ওই অপরাধ সংঘটনে সহযোগিতার অভিযোগ উল্লেখ
করা হয়েছে।
মামলার
তদন্তে সংগৃহীত তথ্য-প্রমাণের ভিত্তিতে ১৮ জনকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে
বলে জানা গেছে।
উল্লেখ্য,
গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে
তার ওপর যৌন নির্যাতনের আলামত পাওয়া যায়, যা ঘটনাটিকে আরও চাঞ্চল্যকর করে তোলে।
তথ্য:
ভোরের কাগজ/ বিডিফেস
মেহেদী
হাসান দীপ