প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৯, ২০২৬, ১:৩০ পি.এম
সদরঘাটে ট্রলারডুবি: উদ্ধার অভিযান সমাপ্ত
অ-অ+
অনলাইন ডেস্ক:
ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই যাত্রী অবশেষে জীবিত উদ্ধার হয়েছেন। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ট্রলার থেকে পানিতে পড়ে যাওয়ার পর তাঁরা সাঁতরে নদীর অপর প্রান্তে উঠে আসতে সক্ষম হন।
ঘটনার বিবরণে জানা যায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার এলাকায় বরিশাল থেকে আসা ‘সুন্দরবন-১২’ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে কুমিল্লার মুরাদনগরে নিয়ে যাওয়া হচ্ছিল। নৌ পুলিশ জানায়, সদরঘাট এলাকা অতিক্রমের সময় ট্রলারটির ইঞ্জিনের পাখায় কিছু আটকে গিয়ে সেটি অকেজো হয়ে পড়ে। এ সময় লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।
ট্রলারডুবির পরপরই পানিতে পড়া ১০ যাত্রীর মধ্যে ৮ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ২ জন নিখোঁজ ছিলেন। পরবর্তীতে তাঁরা নিজেরাই সাঁতরে তীরে ওঠার বিষয়টি নিশ্চিত করেন। নিখোঁজ যাত্রীদের কাছে মোবাইল ফোন না থাকায় তাঁরা পরিবারের মাধ্যমে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। এ ঘটনার পর আর কোনো নিখোঁজের অভিযোগ না থাকায় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more