সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর চিঠি তথ্য মন্ত্রণালয়ে
Date: 2026-05-05
অ-অ+
পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালী জেলায় আধুনিক
তথ্যসেবা সম্প্রসারণে ‘জেলা তথ্য কমপ্লেক্স’ নির্মাণের দাবি জোরালো হয়েছে। এ বিষয়ে
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন পটুয়াখালী-১ আসনের
সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। তিনি জানান, বরিশাল বিভাগের
গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পটুয়াখালীর প্রশাসনিক ও অর্থনৈতিক গুরুত্ব দিন দিন বাড়ছে।
১৯৬৯ সালে জেলা ঘোষণার পর থেকে অবকাঠামোগত উন্নয়ন হলেও তথ্যসেবার ক্ষেত্রে এখনো বড়
ধরনের ঘাটতি রয়ে গেছে। চিঠিতে তিনি উল্লেখ করেন,
পর্যটন কেন্দ্র কুয়াকাটা, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্রবন্দর, নৌবাহিনীর
ঘাঁটি এবং ইপিজেডসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পটুয়াখালী জেলাতেই অবস্থিত। এসব
কারণে জেলার কৌশলগত গুরুত্ব অনেক বেশি। সংসদ সদস্য বলেন, বর্তমান
সময়ে তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। কিন্তু একটি
আধুনিক তথ্য কমপ্লেক্স না থাকায় জেলার মানুষ প্রত্যাশিত তথ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রস্তাবিত তথ্য কমপ্লেক্সে
তথ্যসেবা কেন্দ্র, ডিজিটাল লাইব্রেরি, প্রশিক্ষণ কক্ষ এবং কর্মশালা আয়োজনের সুযোগ থাকবে
বলে তিনি জানান। এর মাধ্যমে তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষ তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জনের
সুযোগ পাবে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে
গণযোগাযোগ অধিদপ্তরের চলমান প্রকল্পের আওতায় পটুয়াখালীতে একটি তথ্য কমপ্লেক্স নির্মাণের
জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more