গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় সেফটিক ট্যাংক থেকে নুরমা (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরমা ওই গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়-এর দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
নিহতের বাবা নজরুল ইসলাম জানান, দুপুরের দিকে নুরমা নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বিকেলের দিকে প্রতিবেশী হযরত আলীর বাড়ির সেফটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে গেছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।