প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১২, ২০২৬, ৬:১৩ এ.এম
সেমিফাইনালে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার পরাশক্তি
অ-অ+
অনলাইন ডেস্ক:
ফিফার অফিসিয়াল র্যাঙ্কিং যেন এবার বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতার নিখুঁত প্রমাণ দিল। চলতি আসরে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্ব ফুটবলের শীর্ষ চার দলই শেষ চারে জায়গা করে নিয়েছে। কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর ও কঠিন বাধা পেরিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে হট ফেভারিট আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স এবং ইংল্যান্ড।
কোয়ার্টার ফাইনালের প্রথম লড়াইয়ে মরক্কোকে ২-০ গোলের ব্যবধানে অনায়াসে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ফ্রান্স। এর পরপরই বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন মাঠের তুমুল লড়াইয়ে ২-১ গোলে বেলজিয়ামকে টুর্নামেন্ট থেকে বিদায় করে নিজেদের শেষ চারের টিকিট নিশ্চিত করে। বিশ্ব ফুটবলের র্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলোর এমন দাপুটে পারফরম্যান্স চলতি আসরের সেমিফাইনালকে আরও আকর্ষণীয় ও জমজমাট করে তুলেছে। ফুটবলপ্রেমীরা এখন মুখিয়ে আছেন সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচগুলোর জন্য, যেখানে শ্রেষ্ঠত্বের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান ফুটবল বিশ্বের সেরা চার পরাশক্তি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more