শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী আর নেই

Date: 2026-02-04
news-banner

শেরপুর সংবাদাতা:

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে কিডনি জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার শবে বরাতের রাতে আনুমানিক রাত ১০টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

তার ইন্তেকালের খবরে নিজ নির্বাচনী এলাকা শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বুধবার বেলা আড়াইটায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে প্রথম জানাজা এবং বিকেল পাঁচটায় শ্রীবরদী কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Leave Your Comments