প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১৪, ২০২৬, ৫:২০ এ.এম
শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
অ-অ+
অনলাইন ডেস্ক: র্যাবের টিএফআই (টাস্কফোর্স ফর ইন্টারোগেশন) সেলে
গুম ও নির্যাতনের অভিযোগে
দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭ আসামির বিরুদ্ধে
আজ পঞ্চম সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত
হওয়ার কথা রয়েছে। নিরাপত্তাজনিত কারণে এ সাক্ষীর পরিচয়
গোপন রাখা হয়েছে বলে প্রসিকিউশন জানিয়েছে। এর আগে গত ৩ জুন
নির্ধারিত থাকলেও সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। চলতি বছরের ২১ জানুয়ারি থেকে
এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়, এবং এখন পর্যন্ত চারজন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। মামলায় মোট ১৭ আসামির মধ্যে
১০ জন বর্তমানে গ্রেপ্তার
অবস্থায় ঢাকার সেনানিবাসে সাব-জেলে আছেন। তাদের মধ্যে রয়েছেন র্যাব ও সেনা কর্মকর্তাসহ
বিভিন্ন পর্যায়ের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা। অন্যদিকে, পলাতক রয়েছেন শেখ হাসিনা ছাড়াও সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, এবং র্যাবের সাবেক কয়েকজন শীর্ষ কর্মকর্তা। প্রসিকিউশন জানিয়েছে, এই মামলার অগ্রগতি
ও সাক্ষ্যগ্রহণ গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, যেখানে পরবর্তী ধাপে আরও সাক্ষী উপস্থাপনের পরিকল্পনা আছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more