অনলাইন
ডেক্স:
সরকারি
ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা
ও শিক্ষাপঞ্জি সংশোধন করে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক
ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন সূচি অনুযায়ী, সাপ্তাহিক
শুক্র ও শনিবারের ছুটি বাদ দিয়ে বছরে মোট ৬৭ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।
শিক্ষাপঞ্জি
অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬
মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বিদ্যালয় বন্ধ থাকবে। এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের
জন্য ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিন এবং শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে ২০ ডিসেম্বর
থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিন ছুটি থাকবে। বিভিন্ন ধর্মীয় উৎসব ও জাতীয় দিবসেও নির্ধারিত
তারিখে ছুটি থাকবে।
প্রজ্ঞাপনে
পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও জানানো হয়েছে। অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮
জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত, নির্বাচনী পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর এবং বার্ষিক
পরীক্ষা ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ১৫ থেকে ২০ ডিসেম্বরের
মধ্যে জুনিয়র বৃত্তি পরীক্ষা নেওয়ার কথা রয়েছে। প্রতিটি পরীক্ষার ফল প্রকাশের জন্যও
নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের
নির্দেশনায় বলা হয়েছে, কোনো পরীক্ষাই ১২ কর্মদিবসের বেশি চলবে না এবং বিদ্যালয়গুলোকে
নিজস্ব প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে। বিশেষ কারণ ছাড়া পরীক্ষার তারিখ পরিবর্তন করা
যাবে না; প্রয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি নিতে হবে।
এছাড়া
কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয় ছুটি দেওয়া বা শিক্ষার্থীদের
ক্লাস বন্ধ রাখা যাবে না। পরিদর্শনের সময় শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখাও নিষিদ্ধ
করা হয়েছে। তবে ভর্তি কার্যক্রম বা বিশেষ পরীক্ষার প্রয়োজনে ছুটির দিনেও বিদ্যালয় খোলা
রাখা যাবে। জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযথ মর্যাদায় উদযাপনের নির্দেশও দেওয়া হয়েছে।
তথ্য
বিডিনিউজ
বিডিফেস
এম ডিউক