প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৯, ২০২৬, ৬:৩৩ এ.এম
সীমান্ত সংলগ্ন ৩ অঞ্চলে মৃদু ভূকম্পন
অ-অ+
অনলাইন ডেস্ক:
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় তিন রাজ্যে ভোরের দিকে মাত্র এক ঘণ্টার ব্যবধানে পরপর তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) রিপোর্ট অনুযায়ী, সোমবার (২৯ জুন) ভোর ৪টা ১৩ মিনিটে প্রথম দফার কম্পনটি আঘাত হানে মণিপুরের কাংপোকপি এলাকায়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩.৫ এবং ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫৯ কিলোমিটার। এই ঘটনার ঠিক ৫ মিনিট পর, ভোর ৪টা ১৮ মিনিটে অরুণাচল প্রদেশ ও ভুটানের সীমান্তবর্তী অঞ্চলে ৩ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি রেকর্ড করা হয়, যার উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের মাত্র ৭ কিলোমিটার গভীরে।
এর কিছুক্ষণ পর, ভোর ৫টা ৫ মিনিটে বাংলাদেশের ঠিক সীমান্ত ঘেঁষা মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড় এলাকায় তৃতীয় মৃদু কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ২.৯ এবং এর কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। পর পর তিনটি ভূমিকম্প হলেও এগুলোর মাত্রা কম থাকায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় এই মৃদু কম্পনের কারণে স্থানীয় জনগণের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more