প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৪, ২০২৬, ৭:১২ এ.এম
এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে চরম অবহেলা
অ-অ+
অনলাইন
ডেস্ক: এসএসসি
পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ ও
স্পর্শকাতর পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে চরম অবহেলার গুরুতর
অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।
নিজের দায়িত্ব অবহেলা করে দশম শ্রেণির
এক শিক্ষার্থীকে দিয়ে এসএসসির খাতা
দেখানোর বেশ কয়েকটি ভিডিও
ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড়
শুরু হয়। ঘটনাটি
ঘটেছে দেবীদ্বার উপজেলার একটি উচ্চবিদ্যালয়ে। জানা
গেছে, এক শিক্ষককে এসএসসি
পরীক্ষার বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিনি নিজে
সেই খাতা মূল্যায়ন না
করে নিজ বিদ্যালয়েরই দশম
শ্রেণির এক ছাত্রকে দিয়ে
নম্বর দেওয়ার কাজ করাচ্ছিলেন। ছড়িয়ে
পড়া একটি ভিডিওতে দেখা
যায়, ওই শিক্ষার্থী যখন
খাতা দেখছিল, তখন তার এক
বন্ধু মন্তব্য করে, ‘স্যার তোকে দিয়ে বোর্ডের
খাতা মার্কিং করায়, ভালো করে দেখ’। জবাবে ওই
শিক্ষার্থীকে বলতে শোনা যায়,
‘এটা একটি ছেলের লাইফ।
আমি যে নম্বর দিই,
তা স্যারও দিত না’।
এই ঘটনাটি অন্তত এক সপ্তাহ আগের
বলে ধারণা করা হচ্ছে। বোর্ড
পরীক্ষার খাতা মূল্যায়নে এমন
বেআইনি ও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের
তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকেরা। তারা খাতা অবমূল্যায়নের
এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের
দাবি তুলেছেন। ইতিমধ্যে অভিযোগের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডসহ
সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এই
বিষয়ে স্থানীয় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, তারা একটি লিখিত
অভিযোগ পেয়েছেন। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী
কর্মকর্তার সঙ্গেও কথা হয়েছে। শিক্ষা
বোর্ড কর্তৃপক্ষের পাশাপাশি তারাও ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছেন। তদন্ত শেষে এই বিষয়ে
প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া
হবে বলে জানানো হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more