প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৪:৪৩ এ.এম
সুন্দরবনে আবার বনদস্যুর হানা, অপহৃত ৫ জেলে
অ-অ+
অনলাইন ডেস্ক:
সুন্দরবনের শরণখোলা রেঞ্জে নতুন করে বনদস্যুদের তৎপরতা দেখা দিয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আমবাড়িয়া ও কটকার কালামিয়ার ভারাণী এলাকা থেকে অন্তত পাঁচজন জেলেকে অপহরণ করেছে সশস্ত্র দস্যু দল। এ সময় তারা জেলেদের একটি মাছ ধরার নৌকা, পাঁচটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী মহাজনদের সূত্রে জানা গেছে, ১০ থেকে ১৫ জনের একদল সশস্ত্র দস্যু ট্রলার নিয়ে এসে জেলে বহরে হামলা চালায়। তারা অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ জেলেকে তুলে নিয়ে যায়। অপহৃতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে; তারা হলেন—রিপন (২৬), ফরিদ (৩০) এবং অন্য এক রিপন (২৮)। তাদের বাড়ি খুলনা, শরণখোলা ও রামপাল অঞ্চলে। তবে দস্যুরা এখন পর্যন্ত মুক্তিপণের জন্য পরিবারের কাছে বা মহাজনদের কাছে কোনো দাবি জানায়নি।
পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিল্টন রায় জানান, বিষয়টি বন বিভাগ ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, অপহৃত জেলেদের অবস্থান চিহ্নিত করতে ও তাদের সশরীরে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে যৌথ অভিযান শুরু করেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more