বাউফলে এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যার চেষ্টা
Date: 2026-08-10
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ১০, ২০২৬, ১২:০৬ পি.এম
বাউফলে এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যার চেষ্টা
অ-অ+
বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে মিথিলা মালাকার নামের এক ছাত্রী। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
পারিবারিক সূত্রে জানা যায়, বাউফল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিলাস গ্রামের মিন্টু মালাকার ও সিতারানী মালাকারের মেয়ে মিথিলা মালাকার গত বছর এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে রেজাল্ট খারাপ করে। এবার পুনরায় পরীক্ষা দিলেও একই বিষয়ে তার ফলাফল খারাপ হয়। এ নিয়ে মা বকাবকি করায় সে ঘরে থাকা গ্যাসের ট্যাবলেট খেয়ে ফেলে।
বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিকভাবে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রেফার করেন। বর্তমানে তাকে সাগরদী মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং সেখানেই তার চিকিৎসা চলছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more