বাউফলের বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রাজ্জাক আর নেই,পাবলিক মাঠে জানাজা
Date: 2026-08-10
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ১০, ২০২৬, ১১:৪৮ এ.এম
বাউফলের বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রাজ্জাক আর নেই,পাবলিক মাঠে জানাজা
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, দাশপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হাচন আলী দালালের জ্যেষ্ঠ পুত্র এবং বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রাজ্জাক ওরফে রাজা মিয়া (৮৫) ইন্তেকাল করেছেন।
সোমবার (১০ আগস্ট) দুপুরের দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক ওরফে রাজা মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি এলাকায় একজন সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন।
আগামী মঙ্গলবার সকাল ১০টায় বাউফল পাবলিক মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বাউফলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more