বাকেরগঞ্জে পুলিশের অভিযান; ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Date: 2026-05-03
news-banner

বাকেরগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোঃ রাসেল (৩৮) ও মোঃ কবির মোল্লা (৩০)।
রবিবার (৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত আনুমানিক ৮টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আগাবাকের লেনে রাসেলের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে রাসেল ও কবির মোল্লাকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত মোঃ রাসেল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আঃ সালামের ছেলে এবং মোঃ কবির মোল্লা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জব্বার মোল্লার ছেলে বলে জানা গেছে।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।”
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave Your Comments