বাউফলে গৃহকর্মী ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার

Date: 2026-05-04
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে কবির হাওলাদার নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৮।
মঙ্গলবার (৫ মে ২০২৬) রাত ৮টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের কুমারখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত ৯টার দিকে র্যাব সদস্যরা তাকে বাউফল থানায় সোপর্দ করে।
গ্রেফতারকৃত কবির হাওলাদার উপজেলার সূর্যমনি ইউনিয়নের গোয়ালিয়াবাঘা এলাকার মৃত রশিদ হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, ভুক্তভোগী নিপা আক্তার (২৫) নামে এক গৃহকর্মীকে গত প্রায় দুই বছর ধরে ধর্ষণ করা হয়। এর ফলে তার গর্ভে অভিযুক্তের সন্তান জন্ম নেয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৯(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (জিআর-১২৮)। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত পলাতক ছিল।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave Your Comments